মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম

মায়ের মৃত্যুতে আবেগঘন পোস্ট আদনান সামির

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরিন সামি খান (৭৭) মারা গেছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবর জানান এই সংগীতশিল্পী। খোলা চিঠিতে আবেগঘন মুহূর্ত ভাগ করলেন সামি।

মায়ের ছবি পোস্ট করে আদনান লিখেছেন- ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান মারা গেছেন। আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। আমার মা এমন মানুষ ছিলেন, যাকে আজীবন সবাই মনে রাখবেন। তোমার স্পর্শ, ভালোবাসা খুব মিস করব মা। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন। সৃষ্টিকর্তা মাকে চিরশান্তিতে রাখুক।’ 

সংগীতশিল্পীর এমন পোস্টে ভক্তরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আদনান সামির শেষ বলিউড গান ‘ভর দো ঝোলি মেরি’। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রমতে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit