বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ভারতের নীল জার্সিতে ফেরার অনুভূতিটা বরুণের কাছে দারুণ ব্যাপার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডস্কে : অভিষেকের বছরে ভারতের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বরুণ। এর মধ্যে প্রথম দুই ম্যাচে এক উইকেট করে পেলেও পরের চার ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এমন পারফরম্যান্সের পর ভারত দল তিনি বাদ পড়েন। আর ফিরলেন দীর্ঘ তিন বছর পর, বাংলাদেশ সিরিজ দিয়ে। 

দীর্ঘদিন পর দলে ফিরেই পেয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের বিপক্ষে গতকাল ৪ ওভারে ৩১ রান দিয়ে তাওহীদ ‍হৃদয়, জাকের আলী ও রিশাদ হোসেনের উইকেট নিয়েছেন বরুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। 
 
গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৭ উইকেটের বড় জয়ের পর সম্পচার টেলিভিশনে দিনেশ কার্তিকের সঙ্গে কথা বলেন বরুণ। সেখানে তিনি বলেছেন, ‘ভারতের নীল জার্সিতে ফেরার অনুভূতিটা দারুণ। মনে হচ্ছে, এটা আমার পুনর্জন্ম।’ 
 
বরুণ আরও বলেছেন, ‘ফেরাটা চ্যালেঞ্জিং ছিল। একবার জাতীয় দল থেকে বাদ পড়লে মানুষ খুব সহজেই শেষ দেখে ফেলে। এ জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে হয়, বারবার জাতীয় দলের দরজায় কড়া নাড়তে হয়। ভালো ব্যাপার হচ্ছে, আমার ক্ষেত্রে এবার তা কাজে লেগেছে। আশা করি, সামনেও ভালো করতে পারবো।’ 
 
নিজের ফিরে আসার পথে আইপিএল ও তামিলনাড়ু লিগকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন বরুণ। ‘আমি নিজের প্রক্রিয়া আঁকড়ে থাকি। এটা আমি আইপিএলেও অনুসরণ করেছি। যে কারণে ম্যাচের সময় আমি বাড়তি কিছু ভাবি না। খুব বেশি উচ্ছ্বাসও দেখাই না।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit