বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১১ আহত ১৭

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বিভিন্ন এলাকায় রোববার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। বৈরুত থেকে সিনহুয়া লেবাননের কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাউন্ট লেবানন গভর্নরেটের আলে জেলার কাইফুন গ্রামে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়।

দক্ষিণ লেবাননের পূর্বে মারজেয়ুন শহরের উত্তর প্রবেশপথে আরেকটি ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং চারজন আহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র বলেছে, একটি ইসরাইলি বিমান হামলায় আজ রোববার বিকেলে সীমান্ত এলাকার কেন্দ্রীয় সেক্টরের ইয়ারুন গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস করতে এবং লেবাননের সীমান্ত বরাবর দেশের উত্তরাঞ্চলে ইসরাইলিদের প্রত্যাবর্তনের সুবিধার্থে লেবাননের ভূখ-ে ব্যাপক অভিযান চালাচ্ছে।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে গুলি বিনিময় করছে।

সূত্র; বাসস

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit