শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে খাটুরা বাওড় দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে হরিহরনগর সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে খাটুরা বাওড় দখল চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। খাটুরা বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সমিতির সাধারন সম্পাদক মকবুল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্য রিয়াজুল ইসলাম হৃদয়। সম্মেলনে দাবি করা হয় উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসক খাটুরা বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির ১০২ সদস্যের পক্ষে হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধরের নামে ২০২২ সালের ৩০ জুন পাঁচ বছরের জন্য ইজারা প্রদান করে।

সম্মেলনে অভিযোগ করা হয় গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সমিতির কতিপয় সদস্যের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা বাওড়টি দখল করতে যান। কিন্তু অন্যান্য সদস্যসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। এছাড়া আরো অভিযোগ করা হয়েছে নজরুল ইসলাম সমিতির সদস্য আলতাফ হোসেনের মাধ্যমে বাওড় নিয়ে জেলা প্রশাসক বরাবর বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি করছে।

এমতাবস্থায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে বাড়ওটি রক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত চিলেন হরিহরনগর ইউপি চেয়ারম্যান বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিশ^াস, আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধর, সমিতির সাধারন সম্পাদক মকবুল হোসেনসহ প্রায় অর্ধশতাধীক মৎস্যজীবী। তবে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমুহ মিথ্যা দাবি করে বলেন, প্রতিপক্ষরা সমাজে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আজগুবি অভিযোগ করছেন।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit