রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

পবিত্রতার জন্য কাপড় কতবার ধুতে হয়?

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : কাপড় ধোয়ার জন্য দেখতে হবে যে নাপাকটি কী ধরনের? দৃশ্যমান নাকি অদৃশ্যমান। দৃশ্যমান যেমন মানুষ ও অন্যান্য প্রাণীর মল, প্রবাহিত রক্ত, বীর্য ইত্যাদি। যা কাপড়ের কোথায় লেগে আছে তা বোঝা যায় এবং ধোয়ার পর দূর হয়েছে কি না তাও বোঝা যায়। আর অদৃশ্যমান হলো প্রস্রাব, ওদি, মজি ইত্যাদি। যা কাপড়ে স্পষ্ট বোঝা যায় না।

যদি দৃশ্যমান নাপাক হয় তাহলে সেটা দূর করাই যথেষ্ট। সেটা পরিষ্কার করার জন্য যতবার ধোয়া দরকার ততবার ধুতে হবে। এমনকি পুরো কাপড় না যেখানে নাপাক লেগেছে শুধু সে অংশ ধুলেও হবে।
 
আর যদি নাপাক অদৃশ্যমান হয় এবং কোথায় লেগেছে তা জানা না যায় তাহলে পুরো কাপড় এমনভাবে ধুতে হবে যাতে ওই নাপাক চলে যায়। তবে এ ক্ষেত্রে আলেমগণ তিনবার ধোয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে তিনবার ধোয়া আবশ্যক না। নাপাক দূর হওয়া আবশ্যক।
 
নাপাক দৃশ্যমান হোক আর অদৃশ্যমান ধোয়া শেষে ভালো করে পানি নিংড়ানো আবশ্যক। ফোঁটা ফোঁটা করে যতক্ষণ পানি নিংড়ানো যায় তা করতে হবে। (ফতোয়া হিন্দিয়া ১/৪২)

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit