রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

এক ম্যাচে কপাল পুড়ল আর্জেন্টিনা-ব্রাজিলের!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। কিন্তু গতরাতের সেই ম্যাচে দুঃসংবাদ পেয়েছে লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় পড়েছে এই দুই দেশ।

লিভারপুলের হয়ে প্যালেসের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার এবং আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তারা দুজনেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন।

অলরেডদের নাম্বার টেন ম্যাক অ্যালিস্টার প্রথমার্ধের শেষেই মাঠ ছেড়ে উঠে যান। পরে নিজেই ইন্সটাগ্রামে জানিয়েছেন, খেলার মাঝে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি। কোচ আরনে স্লট ম্যাচের পর জানান, কুঁচকির চোটে ভুগছেন এই আর্জেন্টাইন ফুটবলার। এর ফলে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে তার মাঠে নামা অনিশ্চিত হয়ে গেল।

আলিসন বেকারের চোট আরও মারাত্মক। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৭৯ মিনিটে ফিজিওর সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়তে হয়েছে এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে।

আলিসন বেকারের চোট নিয়ে দুঃসংবাদ দিয়েছেন লিভারপুলের ডাচ কোচ, ‘আমরা জানি যখন একজন খেলোয়াড় এভাবে মাঠ ছেড়ে যায় তখন এর অর্থ কী হতে পারে। এর সাধারণ অর্থ সে ব্রাজিল স্কোয়াডে থাকছে না আর আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেও তাকে আমি আশা করছি না।’

এদিকে গতরাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার চোট কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছেন, তার কাঁধে বেশ ব্যথা আছে। পরীক্ষা করানোর পর বোঝা যাবে এই ব্রাজিলিয়ানের চোটের অবস্থা।

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit