মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ফিলিস্তিনের আবেদনে সায়, ইসরাইলের বিরুদ্ধে তদন্ত করবে ফিফা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তদন্ত করার ঘোষণা দিয়েছে ফিফা। গত মে মাসে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) ফিফার নিয়ম লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পরিপ্রেক্ষিতে তদন্তের ঘোষণা দিল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গাজা যুদ্ধের আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘনের দায়ে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য ফিফাকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি। যদিও এসব অভিযোগ  অস্বীকার করেছে ইসরাইল।

এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা কাউন্সিল এই স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের সুপারিশ মেনে কাজ করছে। সেখানে চলমান সহিংসতাই বলে দেয়, সবকিছুর ওপরে আমাদের শান্তি প্রয়োজন। যা যা ঘটছে, সেসব নিয়ে আমরা খুব মর্মাহত। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। তাৎক্ষণিকভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রাজউব  ফিলিস্তিনির ভূখণ্ডে ইসরাইলের ফুটবল ক্লাব পরিচালনা ফিফার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। রাজউব ফিফাকে ‘ইতিহাসের ডানদিকে দাঁড়ানোর’ আহ্বান জানিয়ে বলেছেন, ২৫০ এর বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ গাজায় নিহত হয়েছে। যাদের বেশিরভাগই ফুটবল খেলোয়াড়। একইসঙ্গে ইসরাইলি হামলায় কয়েকটি ফুটবল স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি সংহতি জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এদিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতিসংঘের ওয়েবসাইটে সংস্থাটির বিশেষজ্ঞ দল এক বিবৃতিতে জানিয়েছে, দখল করা পশ্চিম তীরে ইসরাইলের আটটি ক্লাব আছে। তারা নিজেদের কয়েকটি ‘হোম ম্যাচ’ও খেলেছে সেখানে।  জাতিসংঘের মতে, ফিলিস্তিনের মাটিতে ইসরাইলের অবৈধ উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ফিফাকে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শও দিয়েছে জাতিসংঘ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit