বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল আজ, দেখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। সেই তুমুল উত্তেজনাকর ম্যাচ মাঠে গড়তে যাচ্ছে আজ। তাও আবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। যেখানে শিরোপা জিততে একে অন্যের বিপক্ষে লড়বে এই দু’দল।

উজবেকিস্তানে ২৪ দল নিয়ে আয়োজিত ফিফা ফুটসাল বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। যা নিয়ে এখন ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। কীভাবে এই ম্যাচটি দেখা যাবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর ফিফার ওয়েব সাইডে ঢুকে ম্যাচ উপভোগ করতে পারবেন। আরও সুবিধার জন্য এখানে ক্লিক করে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারেন খেলা শুরু হওয়ার পর।

এর আগে, ফুটসাল বিশ্বকাপের দশম আসরে প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। অন্যদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন কমপ্লিট’ সেলেসাওদের।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit