বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা জোন ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যােগে শারদীয় দূর্গা পূজা  উদযাপন শান্তিপূর্নভাবে পালনের লক্ষ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় চারটি দূর্গাপূজা মন্ডপের সভাপতি/সম্পাদক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।রবিবার (৬ অক্টোবর ) সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় জোন সদর দপ্তর এর সম্মেলন কক্ষে জোনের আওতায় চারটি দূর্গাপূজা পূজামন্ডপের সভাপতি/সম্পাদকদের সাথে   মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মুরাদ হোসাইন,  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম,গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. আনোয়ার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শেখ আবুল হাসনাত, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান,মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ,  মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান দিপু,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি,পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক ও নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ফায়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হারুন, বাংলাদেশ জামায়েত ইসলামী মাটিরাঙ্গা উপজেলার নেতা মো:আমান উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ইসলামি আন্দোলন এর সভাপতি মো.নুরুল ইসলাম,বাংলাদেশ হেফাজত ইসলামী মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো.আক্তার হোসেন ফারুকি,ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী,সহ সামরিক- বেসরকারী পদস্থ কর্মকর্তা, হেডম্যান, দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পার্বত‌্যাঞ্চ‌লের সাম্প্রদা‌য়িক স‌হিংসতার কথা উল্লেখ ক‌রে বক্তারা ব‌লেন, পাহা‌ড়ের উপজা‌তি সন্ত্রাসী‌দের ‌নির্যাত‌নে পাহা‌ড়ি-বাঙ্গালী কেউ শা‌ন্তি‌তে নাই। সন্ত্রাসী কর্মকান্ড,গুম, খুন ,হত‌্যা ও চাঁদাবা‌জি রো‌ধে এবং শা‌ন্তি ফি‌রি‌য়ে আন‌তে পার্বত‌্যাঞ্চল হ‌তে প্রত‌্যাহার কৃত ‌সেনা ক‌্যাম্প পুন:স্থাপ‌ন ও প্রতিটি পূজামন্ডপ কমিটির বাহিরে সকল সম্প্রদায় থেকে লোক দিয়ে একটি নিরাপত্তা কমিটি গঠনের দাবি জানান বক্তারা।সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃকর্ণেল মো.কামরুল হাসান পিএসসি বলেন,  দূর্গাপূজাকে  সামনে রেখে  কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা  ও পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময়  আন্তরিকতার কাজ করে যাচ্ছে। গুজবে কান না দিয়ে। সবাই  সচেতন হয়ে কাজ করতে হবে।  সামনে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে যেন পালন করতে পারে সেদিকে সবাই সর্তক থাকতে হবে।প্রতিটি পূজামন্ডপে পূজারীরা যেন পূজা করতে পারে সে জন্য  পুলিশ আনসার ভিডিপির পাশাপাশি সেনাবাহিনী মাঠ পর্যায়ে টহলে থাকবে।এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসীকর্মকান্ডের সাথে জড়িতদের সঠিক  তথ্যদিয়ে সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানান। 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit