বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শনিবার (৫ অক্টোবর) পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এ জনসভার যোগ দেন তিনি।

শুরু থেকেই তিনি ট্রাম্পের বিরোধিতা করে আসলেও গত জুলাইতে ট্রাম্পকে দুই দফা হত্যাচেষ্টার পর থেকে ইলন মাস্ক তাকে সমর্থন দেন। প্রথমবারের মতো প্রকাশ্যে জনসমাবেশে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই বাটলার শহরেই গত ১৩ জুলাই একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অল্পের জন্য রক্ষা পান ডোনাল্ড ট্রাম্প। প্রাণে বেঁচে গেলেও গুলি লেগে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এসময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন।

জনসভায় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দু’হাত উচিয়ে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে আবার জিততে হবে। ডেমোক্রেটিক পার্টি জনগণের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিতে চায়।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit