শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। স্থানীয় সময় রবিবার ভোর ৫টার পর রাজধানী ওয়েলিংটন থেকে ২৫ কিলোমিটার পশ্চিমের কুক স্ট্রেইটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

দেশটির গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ভোর ৫টা ৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। উত্তরের অকল্যান্ড ও দক্ষিণ দ্বীপের ক্রাইস্টচার্চ পর্যন্ত এর কম্পন অনুভূত হয়েছিল। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ওয়েলিংটন থেকে ২৫ কিলোমিটার পশ্চিমের কুক স্ট্রেইটে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সবশেষ গত মঙ্গলবারও অঞ্চলটিতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit