বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : পৃথক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সীতাকুণ্ডের শুকলালহাট ও মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) ট্রেনে কাটা পড়েন। পরে সেখান থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।

একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান এক যুবক (২৩)। খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় রেলে কাটা পড়ে এক যুবতী এবং মীরসরাইয়ের মস্তাননগরে এক যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে আমরা দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তাদের নামপরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। এই ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit