সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

তোপের মুখে পোস্ট ডিলিট করলেন সাবেক খাদ্যমন্ত্রীর মেয়ে তৃণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : প্রায় দুই মাস পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার।

তিনি ওই স্ট্যাটাসে লেখেন, ‘তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি। আমার হাত থেকেই নিয়ে গেলো। অনেক শক্তি দিয়েছে দুমাস আমাকে। সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছে, দেখা যাক। তৃণা, আমৃত্যু লড়াই করবে বাবার জন্য।’

তৃণার এই ফেসবুক স্ট্যাটাসে মুহূর্তের মধ্যেই কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা।

কমেন্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খাদ্য বিভাগের কিছু কর্মকর্তাদেরও। তাদের তোপের মুখে ২০ মিনিটের মধ্যেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন তৃণা।

উল্লেখ্য, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরপর চারবার সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। আওয়ামী লীগের বিগত সরকারেও খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সাধন মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit