মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হিজবুল্লাহর প্রতিরোধে ৮ সেনা-তিন ট্যাংক হারাল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে স্থল অভিযান শুরু করার পর কঠিন প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা।  ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে হিজবুল্লাহ কমপক্ষে ২৪০টি রকেট নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে দুই ঘণ্টার কম সমইয়ে ছোড়া হয়। রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে।  

এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বাহিনীর তীব্র সম্মুখযুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

নিহত সেনার মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ৮ জনের মধ্যে ৪ জন ইগোজ ইউনিটের সেনা ছিলেন। এদিন গুরুতর আহত হয়েছেন আরও ৭ সেনা ।

দক্ষিণ লেবাননে  স্থল অভিযান শুরু করার পর ইসরায়েলের ট্যাংক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না বলে জানিয়েছে আল জাজিরা। ফলে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করলেও তারা এতে সফলতা পায়নি তারা। লেবাননের দিকে এগিয়ে আসার সময় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর দাবি, শুধুমাত্র বুধবারই(২ অক্টোবর) ইসরায়েলিদের তিনটি ট্যাংক ধ্বংস করেছে তারা। এই ট্যাংকগুলো মারুন আল-রাস গ্রামের দিকে আসছিল। তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit