রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক সাবেক এ খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার নামে একাধিক মামলা আছে।

তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানা যায়নি। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হন তিনি। তিনি আওয়ামী লীগ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit