মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

লেবানন সংকট গাজা থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে দিচ্ছে, মনে করছেন ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত দুই সপ্তাহ ধরে ইসরাইল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনা বেড়ে তা সংঘর্ষে পরিণত হয়েছে। বৈরুতে ইসরাইলের হামলায় হিজবুল্লাহপ্রধান নিহতের পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রধান মিত্র ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে লেবানন সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে ইসরাইল ও হিজবুল্লাহর।

ইসরাইল এবং হামাস উভয়ই মনে করে লেবানন সংঘাতের ফলে গাজা সংকট শেষ হবে। তবে কয়েকজন বিশ্লেষক, মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা এবং গাজাবাসীরা এ বিষয়ে সন্দিহান। এখন লেবাননের দিকে সবার ফোকাস থাকার অর্থ গাজার যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। গাজা শহরের বাসিন্দা ৪৫ বছর বয়সী হুসাম আলী বলেন, ‘ইসরাইল এবং হামাসের মধ্যে গত বছরের ৭ অক্টোবর সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তার পরিবার সাতবার বাস্তুচ্যুত হয়েছে।’ একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রয়টার্সকে জানান এ কথা।

মঙ্গলবার রাতে ইরান যখন ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন অনেক গাজাবাসী সেই হামলাকে স্বাগত জানায় এই কারণে যে তেহরান তাদের জন্য লড়াই করছে।
হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ‘আঞ্চলিক উত্তেজনা ইসরাইলের ওপর গাজায় একটি চুক্তি করার জন্য চাপ সৃষ্টি করতে পারে।’
 
তবে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা আল-আহরামের ব্যবস্থাপনা সম্পাদক আশরাফ আবুয়েলহাউল মনে করেন, লেবানন যুদ্ধের দিকে মনোযোগ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাজার যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বেড়েছে।
 
তিনি বলেন, ‘এমনটা নয় যে মিডিয়ার মনোযোগ অন্য কোথাও সরে যাচ্ছে। এটি সত্য যে বিশ্বের কেউ এখন একটি চুক্তি বা যুদ্ধবিরতি বাস্তবায়ন করার কথা বলতে পারছে না। ফলে ইসরাইলের সামরিক আক্রমণ এবং পরিকল্পনা চালিয়ে যাওয়ার পথে কোন বাধা থাকছে না।’
 
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়। বৃহস্পতিবারও স্থানীয় চিকিত্সকরা জানান গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৯৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit