রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দৌলতপুর কলেজে ১৫ দিনে ৩ বার ম্যানেজিং কমিটি পরিবর্তন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজে গত ১৫দিনে ৩ বার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে পূর্বের ম্যানেজিং কমিটি পরিবর্তন করে দৌলতপুর কলেজে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমুহে গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের অর্থাৎ দৌলতপুর কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি মো. আজিজুল হকের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদচ্ছলে সভাপতি হিসেবে মোহা. আলতাফ হোসেন এবং বিদ্যোৎসাহী মো. ফজলুর রহমানের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদচ্ছলে বিদ্যোৎসাহী সদস্য মোহা. আলাউদ্দিন কে মনোনয়ন দেয়া হলো।

অত্র এডহক কমিটির মেয়াদকাল আগামী ১৬ মার্চ ২০২৫ পর্যন্ত। এসময়ের মধ্যে নিয়মিত গভর্নিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, এরআগে সর্ব প্রথমে এডহক কমিটির সভাপতি মো. আমানুল হককে একইভাবে পরিবর্তন করে সভাপতি করা হয় তারই ছোট ভাই মো. আজিজুল হককে এবং বিদ্যোৎশাহী করা হয় মো. ফজলুর রহমানকে। গত ১৫দিনে ৩বার দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটি গঠন ও পরিবর্তন নিয়ে কলেজের শিক্ষক ও অভিভাবক মহলে মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit