বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় মামলা ৯৭২, জরিমানা ৩৮ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৯৭২টি মামলা ও ৩৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। এছাড়া অভিযানকালে ২০১টি গাড়ি ডাম্পিং ও ৮৩টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তালেবুর রহমান।  

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit