মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সাকিব বললেন, ‘কিচ্ছু বলব না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : কানপুর টেস্টের আনুষ্ঠানিকতা শেষে গ্রিন পার্কে একটা বিদায়ের আবহ ছেয়ে গিয়েছিল। যদিও সাকিব আল হাসানের ঘোষণা অনুযায়ী কানপুর টেস্ট নয়, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। তবে বিরাট কোহলির উপহার এবং সাংবাদিকদের সম্মাননায় বিদায়ের সুর কিছুটা হলেও বেজে উঠেছিল।

যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসর নিতে চান সাকিব, তবে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সে সিরিজে তার খেলাই যে অনিশ্চিত। সাকিব দেশে ফিরে সিরিজ খেলা এবং সিরিজের পর নির্বিঘ্নে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছেন। এছাড়া নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয় তার নিরাপত্তার জন্য বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয়। খেলোয়াড় এবং রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে প্রাপ্য নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিব দেশে ফিরে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে অংশ নেবেন কিনা সেটাই এখনো অনিশ্চিত। প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মিরপুরে মাঠে গড়াবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit