শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

৫ আগস্টের পর আ.লীগ আবারও ব্যর্থ হয়েছে: মঈন খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ৫ আগস্টের পরে ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, গত ১৫ বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মৌলবাদী প্রমাণ করার চেষ্টা করেছে এবং বাংলাদেশকে একটি আইএস ও আফগানিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছে। সাজানো নাটকের মাধ্যমে পশ্চিমা বিশ্বের সামনে তারা উপস্থাপনের চেষ্টা করেছে তারা।

আমি তখন বলেছিলাম, এসব জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা উদার গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না। সেই সরকার পারে নাই। আর পারে নাই বলেই ৫ আগস্ট ওই সরকারের নেতাকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পিছনে যে মূল চালিকা শক্তি, সেটি ছিল বিএনপির। আর রাজনৈতিক যে বিশ্বাস, সেটা আমরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি। উনি বলেছিলেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। 

ড. মঈন বলেন, ধর্মীয় বিভেদ বিএনপি কখনো করে না। যার যার ধর্ম সে পালন করবে। আর জাতীয়তাবাদী ওলামা দল প্রমাণ করেছে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সংগঠন নেতারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit