স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে জাতীয় ক্রিকেট দলের সিরিজ হারে ক্ষেপেছেন আর্চার রোমান সানা। কানপুরে ভারতের কাছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ৭ উইকেটে হারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে ক্রিকেটারদের জরিমানা করার দাবি তুলেছেন তিনি।

ভারত সিরিজের ঠিক আগে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে পুরস্কারের অর্থই ফেরত নেওয়ার কথা বলেছেন রোমান সানা।
প্রসঙ্গত, একসময় নিজের পারফরম্যান্সের মাধ্যমে দেশসেরা আর্চারের খেতাব পাওয়া রোমান সানা এখন বিতর্কিত এক নাম। জাতীয় দল থেকে বাদ পড়েছেন, দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে শৃঙ্খলাভঙ্গের কারণে নিষিদ্ধ হওয়ারও রেকর্ড রয়েছে তার।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:০০