শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কবে হতে পারে ইউনূস ও মোদির সাক্ষাৎ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : সমসাময়িক ইস্যুতে মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্কে পৌঁছেছিলেন তার আগের দিন চলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।’

 
‘কমনওয়েলথে সাক্ষাৎ হবে না। ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী। তিনি যাবেন ব্রিকস সম্মেলনে। কারণ ব্রিকস তাদের জন্য গুরত্বপূর্ণ। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না (কমনওয়েলথ সম্মেলনে)। হয়তো একটা সম্ভাবনা আছে আগামী মাসে। বিমসটেকের সম্মেলনে হবে। প্রত্যাশিত, এখনও তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বরে হবে, সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে,’ বলেন তৌহিদ হোসেন।
 
এছাড়া বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ রয়েছে, তা সমাধানের চেষ্টা করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘ডিসেম্বর কিংবা জানুয়ারিতে সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব পেলে আগামী নির্বাচনের রোডম্যাপ দেয়া যাবে।’
 

এ সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নেয়া যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit