বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শার্শায় পিপিআর রোগ নির্মূলে ছাগল ও ভেড়ার বিনামুল্যে টিকা প্রদান ক্যাম্পেইন এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূলের লক্ষে ছাগল ও ভেড়ার বিনামুল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। শার্শা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে ১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় শার্শার শ্যামলাগাছি সরকারী প্রাইমারি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিপিআর টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা প্রাণীসম্পদ অফিসার বিনয় কৃঞ্চ মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি, শার্শা উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা এস এম আনিছুর রহমান, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, শাহ পরানসহ স্থানিয় ব্যাক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রাণীসম্পদ অফিসার বিনয় কৃঞ্চ মন্ডল বলেন ১ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নে ৯৯ টি ওয়ার্ডের ১৮০টি গ্রামের সকল প্রকার ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান করা হবে।

তিনি বলেন এ টিকাদান কর্মসূচীতে মোট ৫৪ জন কর্মি দুই ভাগে ভাগ হয়ে কাজ করবে। শার্শা উপজেলা প্রাণীসম্পদ অফিসার বিনয় কৃঞ্চ মন্ডল বলেন প্রতিবছর শীত মৌসুমে গ্রামাঞ্চলে সাধারন ও খামারীদের অনেক ছাগল ও ভোড়া পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার ক্ষতির পরিমান অনেক। তিনি বলেন এ কর্মসূচীর মাধ্যমে শার্শা উপজেলা থেকে ছাগল ও ভেড়ার পিপিআর ও ক্ষুরারোগ প্রতিরোধ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit