বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন্তির ছ্যাঁকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ডেমরায় এক বখাটে ছেলের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে ডেমরা থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত বখাটের নাম সারোয়ার হোসেন। ভুক্তভোগীর নাম আহমেদ আন নূর আয়াত। ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয়েই নরাইবাগ মালা মার্কেট এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ও নিরাপত্তা প্রহরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন নূর ৫ সেপ্টেম্বর মালা মার্কেট সংলগ্ন মোক্তার হোসেনের বহুতল ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন। সারোয়ার হোসেন মেয়েটিকে বাড়িওয়ালার ছেলে ও এলাকার একটি বখাটে ছেলের জন্য বিয়ে করার প্রস্তাব দেন। আর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আন নূর।

১৯ সেপ্টেম্বর রাতে আন নূর বাড়িতে প্রবেশ করতেই নিরাপত্তা প্রহরী সারোয়ার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেয়েটির মুখে খুন্তির ছ্যাঁকা দিতে গেলে মেয়েটির বুকে এসে খুন্তির ছ্যাঁকা লাগে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা দ্রুত সময়ের মধ্যে জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit