বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

১২৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তার ভূখণ্ডে  রাতের বেলায় ১২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, আঞ্চলিক গভর্নরগণ কিছু ক্ষতি হয়েছে বলে জানালেও এসব হামলায় কেউ হতাহত হয়নি। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘কর্তব্যরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২৫টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ইউএভি ধ্বংস করে ও বাধা দেয়।’

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলে ৬৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। গভর্নর আন্দ্রে বোচারভ বলেছেন, ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার ফলে ঘাসে আগুন লেগে ছড়িয়ে পড়ে, তবে এতে কেউ হতাহত বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
বেলগোরোদ অঞ্চলে ১৭টি ও ভোরোনেজ অঞ্চলে আরো ১৭টি বিধ্বস্ত হয়েছে। গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, ভোরোনেজ নগরী ও এর শহরতলিতে কয়েকটি ড্রোন পড়লে দুটি আবাসিক ভবনে আগুন লেগে যায়, তবে এতে কেউ হতাহতর হয়নি।

গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে বলেন, রোস্তভ অঞ্চলে আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে তবে সেখানে কেউ হতাহত বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্রিমিয়ার এবং আজভ সাগর পাড়ের তিন প্রতিবেশী ব্রায়ানস্ক, কুরস্ক ও ক্রাসনোডারে মোট তিনটি ড্রোন ধ্বংস করেছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit