বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইসরাইলি বিমানঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং বিমানবন্দরে একাধিক ফাদি-৩ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমে আল-জালিল অঞ্চলের কাবরি বসতিতে ফাদি-১ রকেট হামলা চালানো হয়েছে।

দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে, লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে।

ইসরাইলি সংবাদ মাধ্যমও জানিয়েছে যে, হাইফার উত্তর-পূর্বাংশের বিভিন্ন বসতিতে সাইরেনের বেজে উঠেছে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল-জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দিক থেকে আল-জালিল অঞ্চলে ১০টি রকেট নিক্ষেপ শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দখলকৃত ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা উল্লেখ করেছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি আরও জানিয়েছেন যে, মাত্র কয়েক মিনিটের মধ্যে ১০০টিরও বেশি শহর, গ্রাম এবং বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং এক মিলিয়নেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী সারা রাত আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত কক্ষে কাটিয়েছেন।

এ অভিযানের মাধ্যমে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় চালানো ইসরাইলের ব্যাপক হামলার জবাব দিয়েছে। সূত্র: আল মায়াদিন

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit