বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়৷

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভ্যানে করে সরকারি বস্তাসহ চালগুলো রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়া তার বাড়িতে নিয়ে আসেন।

পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভরে বাড়ির দুটি ঘরে রেখে দেন সালেক। সালেক একটি মহলের সহায়তায় ও অর্থে সরকারি চাল কেনা বেচা করছেন। দ‌রিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য দেওয়া সরকারি এসব চাল কিনে ঘরে মজুদ করে রেখেছিলেন তিনি।  

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, খাদ্যবান্ধবের বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সালেক মিয়ার বাড়ি থেকে ২০০ বস্তা চাল জব্দ ক‌রা হয়৷ তবে অভিযান চলাকালে সালেক বাড়িতে ছিলেন না।

তার নামে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানের সময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit