শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

পুরোপুরি শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া; সতর্ক অবস্থানে প্রশাসন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শ্রমিকদের ১৮দফা দাবী সরকার ও মালিক পক্ষ মেনে নেয়ায় পুরোপুরিভাবে শান্ত  হয়েছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। শিল্পাঞ্চলের ১৪টি কারখানা বাদে সবগুলোই খোলা রয়েছে এবং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে একটি পোশাক কারখানায় কর্মবিরতি  অয়াকন করেছে শ্রমিকরা। এদিকে, সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। 
বুধবার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে জিরানী বাজার, গোহাইলবাড়ি, কবিরপুর, বাড়ইপাড়া, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ ও জিরাবো এলাকার শিল্প কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। 
শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের ১৮ দফা দবী মেনে নেয়ার পর সকাল থেকেই পোশাক শ্রমিকরা কাজে যোগ  দিয়েছেন। নরসিংহপুরে হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, নাসাসহ অনেকগুলো বন্ধ কারখানাতে উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্মপরিবেশ পর্যবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। এছাড়া নিট ওয়্যার নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ১৪ টি পোশাক কারখানার এখনও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। হয়তো ওই পোশাক কারখানাগুলো কর্মপরিবেশ দেখে খুলে দেবে। এছাড়া একটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, তাদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করবে। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া শিল্প কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit