সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন ফারজানা ব্রাউনিয়া। 

এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন বাদী ফারাজানা ব্রাউনিয়া।

এ মামলার অন্য আসামিরা হলেন- জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয়। বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে।

পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবননাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে ফারজানার অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন শাইখ সিরাজ। যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit