মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিমানবন্দর এলাকায় মিলল যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বিমানবন্দর কাওলা রেলগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১০টার দিকে কাওলা রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি রেলগেটে রেললাইনের পাশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তাকে ভিড় করে অনেকে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে তাকে ওপরে তুলে দেখেন তার মাথার পেছনে আঘাত রয়েছে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। স্থানীয় কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি এবং কীভাবে তিনি মারা গেছেন সেটিও জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit