মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

বাইডেন-হ্যারিস, ট্রাম্পকে যুদ্ধ জয়ের পরিকল্পনা দেখাবেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সঙ্গে রাশিয়ার যুদ্ধে জয়ের পরিকল্পনা তুলে ধরবেন। খবর বিবিসির।

লেনস্কি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আসন্ন নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্র্যাট কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পরিকল্পনাটি উপস্থাপন করতে চান।

তিনি যুদ্ধে পশ্চিমাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার গভীরে হামলা চালানোর ক্ষেত্রে রাজি করাতে জোর চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের জন্য নতুন করে ৩৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় হোয়াইট হাউসের প্রচেষ্টার মধ্যেই জেলেনস্কির এ সফর।  

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, এই শরৎ চলমান যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সফরের আগে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পরিকল্পনার তিনটি উপাদান তুলে ধরেন- আরও অস্ত্রের অনুদান, শান্তিতে রাশিয়াকে বাধ্য করতে কূটনৈতিক প্রচেষ্টা এবং ২০২২ সালের আক্রমণের জন্য রাশিয়াকে দায়ী করা।  

ইউক্রেন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাগুলো কিছুটা সহজ করার জন্য অনুরোধ করে আসছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit