মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়॥ ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের রোগীরা॥ চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার

আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নবযোগদানকৃত ২০ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। উপদেষ্টা এ সময় পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতে কর্মকর্তাদের অনুরোধ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয়, এ দুর্নাম দূর করতে হবে। মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং, নামের সাথে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান চৌধুরী এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit