বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জয়াসুরিয়ার ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ও জয়ের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু আজ তার লড়াই থেমে গেল দ্রুতই।নিউজিল্যান্ডের আশার আলো নিভলো তখনই। ঘূর্ণিজাদুতে আরও এক উইকেট তুলে নিয়ে বাকি কাজ সেরে ফেললেন প্রবাত জয়াসুরিয়া। আর তাতে কিউইদের দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

দারুণ বোলিং প্রদর্শনীতে গল টেস্টে ৬৩ রানের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। পঞ্চম ও শেষ দিনে কিউইদের দরকার ছিল আরও ৬৮ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু মাত্র ৪ রান তুলতেই সেই ২ উইকেট উইকেট হারালো তারা। প্রথমে রবীন্দ্রকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করেন জয়াসুরিয়া। সবসমিলিয়ে শেষ দিনে সফরকারীরা টিকতে পারল মাত্র ১৬ মিনিট ও ২২ বল।

এই টেস্টের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩০৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছিলেন দলটির ব্যাটার কামিন্দু মেন্ডিস। জবাবে তিন ব্যাটারের ফিফটিতে ৩৫ রানের লিড নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা লক্ষ্য দেয় ২৭৫ রান। বল হাতে কিউই স্পিনার এজাজ প্যাটেল নেন ৬ উইকেট। লক্ষ্যটা ছোট মনে হলেও জয়াসুরিয়া তার পাহাড়সম বানিয়ে দেন।

নিউজিল্যান্ডের শেষ ভরসা হিসেবে ছিলেন রবীন্দ্র। কিন্তু আজ তিনি থেমেছেন ব্যক্তিগত ৯২ রানে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই লঙ্কান স্পিনার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। সেই ম্যাচটিও হবে গলে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৫ (কামিন্দু ১১৪, কুশল ৫০, ও’রুর্ক ৫/৫৫)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪০ (ল্যাথাম ৭০, মিচেল ৫৭, উইলিয়ামসন ৫৫; জয়াসুরিয়া ৪/১৩৬, রমেশ ৩/১০১)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩০৯ (করুণারত্নে ৮৩, চান্ডিমাল ৬১, ম্যাথুস ৫০; এজাজ ৬/৯০, ও’রুর্ক ৩/৪৯)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২১১ (রবীন্দ্র ৯২; জয়াসুরিয়া ৫/৬৮, রমেশ ৩/৮৩)।

ফলাফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit