বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকের গাড়িবহরে বোমা হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে গাড়িবহরে ১২ দেশের কূটনীতিক থাকলেও তাদের সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন। তাদের নিরাপদে ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে ডন জানিয়েছে, রবিবার আফগানিস্তানের সীমনান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি পর্যটন এলাকায় ভ্রমণ করছিলেন কূটনীতিকরা। গাড়িবহরটি সোয়াত জেলার মালাম জাব্বায় পর্যটন স্পট এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় হামলার শিকার হয়।

সোয়াত জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাহিদুল্লাহ খান জানান, গাড়ি বহরের সামনে থাকা পুলিশ স্কোয়াডের গাড়িকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এতে এক পুলিশ সদস্য নিহত এবং আরও তিনজন আহত হন। নিহত পুলিশ কনস্টেবলের নাম বোরহান। অন্যদিকে আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক সার জামিন, কনস্টেবল হাবিব গুল ও আমানুল্লাহ। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এই বহরে ছিলেন-ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তানের কূটনীতিকরা। তারা সবাই নিরাপদে ইসলামাবাদে ফিরে আসেন। কূটনীতিকরা পর্যটন, হস্তশিল্প এবং রত্নশিল্পের প্রচারের জন্য স্থানীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে যাচ্ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলার নিন্দা জানিয়েছেন এবং পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit