বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নতুন পর্বে প্রবেশ করেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর উপ-প্রধান নাইম কাসেম ঘোষণা করেন, তাদের এবং ইসরায়েলের মধ্যে সংঘাত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, `আমরা একটি নতুন পর্বে প্রবেশ করেছি, যার নাম ‘মুক্ত হিসাবের লড়াই’।কেবল গাজায় যুদ্ধবিরতি ঘটলেই ক্রস-বর্ডার হামলা বন্ধ হবে। অন্যথায় ইসরায়েলি সমাধান তাদের সংকট আরও বাড়াবে।

কাসেমের এই মন্তব্য এমন সময় আসলো যখন গত শুক্রবার ইসরায়েলি অভিযানে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল ও মাহমুদ হামাদের মৃত্যু হয়। তারা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ব্রিগেডের একটি নেতৃস্থানীয় বৈঠকে ছিলেন। কাসেম ব্যক্তিগতভাবে দক্ষিণ বেইরুতে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।  

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এই সপ্তাহে সংঘর্ষের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালায় এবং হিজবুল্লাহ হাইফায় রকেট নিক্ষেপ করে। এর ফলে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বেড়ে যায়।

নাইম কাসেম বলেন, ইসরায়েল আমাদের তিনটি গুরুতর যুদ্ধাপরাধ করেছে, যা আমাদের ইতিহাসে এতোটা নিষ্ঠুরতা দেখেনি।

কাসেম ইসরায়েলের উদ্দেশ্যে বলেন, উত্তরের বাসিন্দারা ফিরে আসবে না, বরং তাদের স্থানান্তর বাড়বে এবং পরিস্থিতি আরও খারাপ হবে। যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো গাজায় যুদ্ধবিরতি করা। আমরা ইসরায়েলের হুমকির ভয় করি না এবং সকল সামরিক সম্ভাবনার জন্য প্রস্তুত আছি।

ইব্রাহিম আকিল ও মাহমুদ হামাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার হিজবুল্লাহ সদস্য এবং সমর্থক অংশ নেন। অন্যদিকে, আল-জামুস অঞ্চলে ইসরায়েলি অভিযানে নিহতদের উদ্ধার কাজের তৃতীয় দিনেও সিভিল ডিফেন্স কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১৮ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit