বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাশিয়ার ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা, ৭১টি ভূপাতিত করল ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলার বড় পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া গতকাল রাতে প্রায় ৮০টি ড্রোন পাঠিয়েছিল হামলার উদ্দেশ্যে। তবে ইউক্রেনের দক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছিল। ইউক্রেনের আকাশসীমায় ঢোকার পর ছয়টি ড্রোনকে শনাক্ত করা হলেও তারা হামলা চালাতে ব্যর্থ হয় এবং পরে হারিয়ে যায়।

এ ছাড়া রাশিয়ার বাহিনী লুহানস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়ে। তবে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি প্রতিহত করা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের এই পর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক সাফল্য দেশটির প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit