বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনেই যুক্তরাজ্যে ঢুকল ৭ শতাধিক অভিবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনেই যুক্তরাজ্যে ঢুকল সাত শতাধিক অভিবাসী। শনিবার তারা দেশটিতে প্রবেশ করে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ৭০৭ জন অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বলে ব্রিটেনের স্বারাষ্ট্র দফতর জানিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এটিই চলতি বছর একদিনে ইংলিশ চ্যানেল পাড়ির চতুর্থ সর্বোচ্চ সংখ্যা।

প্রতিবেদনে আরও বলা হয, সর্বশেষ এই পরিসংখ্যানসহ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলতি বছর যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা এখন ২৪ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে। এর আগে গত ১৮ জুন এক দিনে সর্বোচ্চ ৮৮২ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

গত জুলাই মাসে লেবার পার্টি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাত্রা করেছেন। ব্রিটিশ সরকার বলেছে, তারা এই ধরনের ক্রসিং বন্ধ করার জন্য অগ্রগতি করছে এবং সাবেক পুলিশ প্রধান মার্টিন হিউইটকে নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ডার হিসেবে নিয়োগ করেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, ছোট নৌকায় করে চ্যানেল পারাপার বন্ধ করার জন্য সরকার ইউরোপীয় পুলিশ বাহিনীর সাথে কাজ করবে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit