শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ, এখানে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ, সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র গণ-আন্দোলনে শহীদদের স্মরণে আয়েজিত সভায় ভার্চুয়ালে মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শুধু রাজনৈতিক মুক্তির অর্জন ফলপ্রসূ করতে হলে অর্থনৈতিক মুক্তি লাগবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে, এই অর্জন সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিল্পের পেছনে এসে দাঁড়াবে। এখান থেকে উৎপাদিত পণ্য বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, যতদিন আমরা আমাদের মানুষের অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে সকল ফসল ঘরে না তুলতে পারি, ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছিলাম যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনাদের প্রতি তাকিয়ে আছে, তাই দলের প্রত্যেকটি নেতাকর্মীদের সেভাবে প্রস্তুত করতে হবে। সেটা করতে পারলে মানুষের অধিকার অর্জন হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না। মানুষের রাজনৈতিক অধিকার অর্জন করতে হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।  

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া চলবে না। আইন আইনের মতো চলতে দিতে হবে।

এনায়েতপুরের মানুষের আত্মদানে হাসিনার পতন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য এত ত্যাগ-আন্দোলন।

বেলকুচি ও চৌহালী উপজেলা এবং এনায়েতপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক আমিরুল ইসলাম খান আলীম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত প্রমুখ।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit