শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

শেখ হাসিনার অপকর্মের বিচার প্রচলিত আইনেই হবে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, দেশের সংস্কার আনতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপকর্মের বিচার প্রচলিত আইনেই হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রোকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ডাঃ শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন হাতে না তুলে নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। 

আন্দোলনের মধ্যে দিয়ে সদ্য দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, আপনি দেশে ফিরে এসে মামলা মোকাবেলা করুন। আপনি নিজেই তো এতদিন বলেছেন দেশের বিচার বিভাগ ও আইন স্বাধীন। 

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনূর আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জামায়াত ইসলামির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit