মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গুম-খুনের শিকার প্রত্যেক পরিবারকে পুনর্বাসন করতে হবে: এ্যানী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘হাসিনার অত্যাচার নির্যাতনে শুধু জুলাই আগষ্টের আন্দোলনে নিহত আহতদের ক্ষতিপূরণ দিবেন তা চলবে না, আবার ৫ লাখ টাকা করে দিবেন তাও কিন্তু হবে না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুন হওয়া প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিতে হবে। যাদের দৃষ্টি শক্তি নেই তাদেরকে অনুদান দিতে হবে এটা আমাদের দাবি। একই সঙ্গে এসব পরিবারকে পুনর্বাসণ করতে হবে।  খুনিদের বিচার করতে হবে। 

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের হাজিরপাড়া এলাকায় ‘মায়ের ডাক’ আয়োজিত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি নিয়ে এক সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানী।

এ্যানী আরো বলেন, হাসিনা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তা ফেরত আনতে হবে। এগুলি দেশের জনগণের টাকা। জনগণকে ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ঘায়েল করতে দেড় লাখ মামলা দিয়েছে। সারাদেশে বিএনপি’র প্রায় ২০০০ নেতা-কর্মীকে হয় গুমের শিকার, নয়তো বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে। ২য় স্বাধীনতার দেশ বাংলাদেশ আর বর্তমান ড. ইউনুছ সরকারে তা চলতে পারে না। এসব মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। 

লক্ষ্মীপুর  সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহব্বায়ক অ্যাড হাসিবুর রহমান, মায়ের ডাকের প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, মানবাধিকার ও গবেষক রেজাউর রহমান লেলিন, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভুইয়া প্রমুখ।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit