সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের মাঝে বিএনপি’র অর্থ প্রদান 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্থানীয় ছাত্র জনতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিকালে আশুলিয়ার গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ধামসোনা ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদেরকে নগদ অর্থ প্রদান করাসহ তাদের খোঁজ-খবর নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার পরিকল্পণা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। 
ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি’র মূলদলের সভাপতি মোঃ আসকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হেকিম, বিএনপি নেতা মোঃ শরীফুল আলম, আশুলিয়া থানা যুবদল নেতা মোঃ জাহিদ হাসান বিকাশ ও সাংগঠনিক সম্পাদক এসএম কিসমত আলী।ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মুন্সীর আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাবুল হোসেন, যুবদল নেতা মোঃ রিপন শিকদার ও ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন নাইম সহ অন্যান্য নেতাকর্মী।
এসময় প্রধান অতিথি বলেন, আগামীর দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন, কোন প্রকার চাঁদাবাজি, দখলবাজি করা যাবেনা। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করবে তাদের কোন অস্তিত্ব দলে থাকবে না। চাঁদাবাজদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারি করে তিনি বলেন, আপনাদের অপকর্মের দাগ’ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপির গায়ে লাগতে দিবো না। 

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit