শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি মালিতে গুপ্তচরবৃত্তি, ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস মমতার তৃণমূলের নতুন কমিটি, স্বপদেই বহাল অভিষেক কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র

রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করতে হবে : দুলু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশের নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও জুডিশিয়ালসহ রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করতে হবে।’ 

শুক্রবার সকাল ১১টার দিকে নাটোরের কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন। 

এ সময় দুলু আরও বলেন, যাদেরকে গত ১৭ বছর দলের দুঃসময়ে কোনো কাজে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে আজ তারা অতি উৎসাহি বিএনপি হয়ে গেছেন। এদের বিষয়ে কঠোর ভাবে খেয়াল রাখতে হবে। এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ অপকর্মের সাথে জড়িয়ে গেছেন। বিএনপির নাম নিয়ে কোনো রকমের চাঁদাবাজি-দখলদারিত্ব এবং হুমকি দেওয়ার চেষ্টা করে। তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্যাতিত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। 

জনসমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খবির উদ্দিন শাহ এর কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit