বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হাসানের অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।   

চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২ দশমিক ২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। 

৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। তবে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট সংস্করণে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন হাসান।

ভারতের মাটিতে এর আগের টেস্ট সেরা বোলিং ছিল পেসার আবু জায়েদের। ২০১৯ সালে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।

ওয়ানডে ফরম্যাটে ভারতের মাটিতে সেরা বোলিং ফিগার স্পিনার মাহেদি হাসানের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৭১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মাহেদি।

ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোলকাতার ইডেন গার্ডেন্সে সুপার টেন-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার ফিজ।

ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম বোলার হলেন হাসান। এর আগে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান (৬/১৩২), ২০১০ সালে চট্টগ্রামে সাকিব আল হাসান (৫/৬২), ২০১০ সালে চট্টগ্রামে শাহাদাত হোসেন (৫/৭১) এবং ২০২২ সালে মিরপুরে মেহেদি হাসান মিরাজ (৫/৬৩) ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit