মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। জানা গেছে, জাতীয় মসজিদের আগের খতিব রুহুল আমিন এবং বর্তমান খতিবদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন। পরে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লি ও সাবেক খতিবের সমর্থকরা। এ সময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

উদ্ভুত পরিস্থিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনা ন্যাক্কার জনক। খতিব সাহেব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন।

এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুতগতিতে বাইতুল মোকাররম মসজিদে আসে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই বাইতুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্যের অবস্থান করছিলেন। এছাড়া পল্টন মোড়ে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন কারা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit