মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

জানা গেল মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রোরেলেও। বুধবার (১৮ সেপ্টেম্বর) খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ড. হদিউজ্জামান বলছেন, যে স্থানে বিয়ারিং প্যাড খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেয়ার স্থান। ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি। কিন্ত মেট্রোরেলের নকশাতে বাঁক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা মাথায় না রেখেই বসানো হয়েছে ভায়াডাক্ট। সেখানে রাবারের প্যাড বিয়ারিংকে ধরে রাখার ব্যবস্থা ছিলো না। ফরে অতিরিক্ত চাপ নিতে না পেরে রাবারের প্যাড খুলে গেছে৷ এ জন্য নকশাগত ত্রুটিকেই দায়ী করছেন তিনি।

এ জন্য পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ দিয়ে ড. হদিউজ্জামান বলছেন, রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল পড বিয়ারিং ব্যবহার করতে হবে।

এমন বাস্তবতায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলছেন, এসব দিক মাথায় রেখে নতুন করে পরিকল্পনা করছেন তারা। নির্মাণাধীন মেট্রো লাইনগুলোর নকশাতেও প্যাড ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit