মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শিল্পাঞ্চল আশুলিয়ায় উৎপাদন স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় সব কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। তবে শিল্পাঞ্চলের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে ও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। 
 
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম, নিট এশিয়া, শারমিন, সরকার মার্কেটের নেক্সট কালেকশন, বান্দডিজাইন, বাগবাড়ির ডেবনিয়ার, জামগড়ার দি-রোজ, পলমল, ছয়তলার এ্যানবয়, নিশ্চিন্তপুরের অনন্ত গার্মেন্টস সহ অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে ২২টি কারখানা বন্ধ রয়েছে। ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে ৬ টি কারখানায়।   
এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃহস্পতিবার ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি এবং বাকী ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হয়েছে আগামী শনিবারের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। তিনি আরও জানান, শিল্পাঞ্চলের কোথাও কোন শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এছাড়া যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি। 

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit