শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

দীর্ঘ লড়াইয়ের ফলে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় এসেছে : নজরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অল্প কয়েকদিন নয়, দীর্ঘ লড়াইয়ের ফলে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় এসেছে। গত ১৫ বছরে যারা গুম, খুন, হত্যার শিকার হয়েছে সবাই এই আন্দোলনের অংশ।

বুধবার দুপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না। নির্বাচিত সরকারকে বেশকিছু সংস্কার করতে হবে। নির্বাচিত সরকার কি ধরনের সংস্কার করবে, তা নির্বাচনের আগেই দলগুলোকে জানাতে হবে। সক্রিয়, বিরোধী দল, সাংবাদিক সবার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। অন্তর্বর্তী সরকারের তাদের উপর অর্পিত যতটুকু দায়িত্ব পালন করবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংবিধানের তিন ভাগেরও এক ভাগের বেশি পরিবর্তন করা যাবে না। এটা হয় না। এমন অনেক কিছুই পরিবর্তনের দরকার হতে পারে যেসবকে সংবিধানে অপরিবর্তনীয় বলা হয়েছে। তাই সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন।

নজরুল ইসলাম আরও বলেন, বিগত সময়ে বাংলাদেশের কিছু মানুষ ছাড়া সবাই বৈষম্যের শিকার ছিলেন। সবাই সব ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন। আর তা থেকে মুক্তি পেতে সবাই আন্দোলন করেছে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit