সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা রূপকথা নয় সত্যি, ৭৮ তলা গভীর গুহা থেকে মায়ের টানে অলৌকিক ফেরা ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচি মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক : ছয় দিনে ৩৭ প্রাণহানি জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, যে ব্যাখ্যা দিলেন হাসনাত আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার: আসামি সোহেল রানা ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদের মাঝেই তার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ায় অবস্থিত ওই বাসায় এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনী প্রায় তিন ঘণ্টাব্যাপী পুরো ভবনে তল্লাশি চালায়। এসময় জ্যোতির কক্ষ থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এছাড়া সন্দেহভাজন আরও চারজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে নগদ তিন লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং অন্যান্য কিছু সামগ্রী জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা দায়ের করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়ে জ্যোতিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করা হবে।

আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ ছিল শেষ দিন।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit