সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা রূপকথা নয় সত্যি, ৭৮ তলা গভীর গুহা থেকে মায়ের টানে অলৌকিক ফেরা ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচি মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক : ছয় দিনে ৩৭ প্রাণহানি জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, যে ব্যাখ্যা দিলেন হাসনাত আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার: আসামি সোহেল রানা ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্টে ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল আগারগাঁও স্টেশনে এসে আটকে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে  মেট্রোরেল কর্মীদের মাইকিং করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা। এ সময় যাত্রীদের মেট্রোরেলের স্টেশনে জন্য অপেক্ষা করতে দেখা যায়।

এই ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘ওই পথে বড় একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’

এদিকে, এক বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit