মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির সিনিয়র সদস্য আতিশি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অরবিন্দ কেজরিওয়াল তার উত্তরসূরি হিসেবে আতিশির নাম প্রস্তাব করার পর এ বিষয়ে আম আদমি পার্টি (এএপি) সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছে। 

দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা শিগগিরই দেওয়া হবে। কেজরিওয়াল আজ বিকেলে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেবেন। গত রোববার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, দুই দিন পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে। প্রত্যেকেই তা সমর্থন করেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশির কাছে রয়েছে শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়। এসময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

কেজরিওয়াল রোববারই জানিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি নভেম্বর মাসে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লি বিধানসভার ভোট করানোরও দাবি জানাবেন। তা মানা হোক না হোক, মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি কাজ করতে পারবেন আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিধানসভার মেয়াদ শেষ হবে তখনই।

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit